• 16 Dec, 2025

জাতীয়

আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করা হয়েছে।

নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।

Read More

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন ও গণপরিসর উন্নয়নে চুক্তি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ ও প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Read More

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাঁধা প্রদানের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ; খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদান ও উপজাতীয় উগ্রপন্থী কর্তৃক সরকারি খাস জমি দখলের প্রতিবাদে আজ ২৮ অক্টোবর (২০২৫) মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর স্টুডেন্টস ইউনিটের নেতা-কর্মীরা ।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে শতাধিক ছাত্র- জনতা ।

Read More

নিটারে সনাতনী ধর্মাবলম্বীদের আয়োজনে বর্ণিল দীপাবলি উদযাপন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে উদযাপিত হয়েছে দীপাবলি উৎসব ও শ্যামা পূজা। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক অনন্য আনন্দঘন আবহ।

Read More

জুয়ার অর্থ লেনদেনকারী এমএফএস অ্যাকাউন্টের তালিকা হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জুয়ার অর্থ লেনদেনকারী এমএফএস অ্যাকাউন্টগুলোর একটি তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি যেসব পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, সেগুলোও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

Read More

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনজীবনে দুর্ভোগ ও অশান্তি বিরাজ করছে। এই সংকট সমাধানের একমাত্র পথ সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন অনুসরণ।’

Read More

বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতির পিতা সিকদার মোহাম্মদ আলির মৃত্যুতে বুলুর শোক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি ও এফবিসিসিআই সদস্য এস. এম. মোস্তাফিজুর রহমানের পিতা সিকদার মোহাম্মদ আলির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন।

Read More

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নিহত হয়নি কেউ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এটি আর বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কেউ নিহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন তিনি।

Read More