• 04 Feb, 2026

অর্থনীতি ও উন্নয়ন

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিষয়ে এফবিসিসিআই সুপারিশ করে না : সভাপতি

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিষয়ে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সুপারিশ করে না বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি মো. মাহবুবুল আলম। যারা ব্যবসা করতে গিয়ে ঋণখেলাপি হয়েছে তাদের জন্য ব্যাংকের সাহায্য অব্যাহত চান তিনি।

Read More

বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘রমজান মাসের পর থেকে এখনো তেল-চিনির দাম ভারসাম্য অবস্থায় আছে। ধান-চাল আমদানিতে কর দুই-এক শতাংশ করা হয়েছে বাজেটে।’

Read More

মোদিকে শুভেচ্ছা জানালেন মুইজ্জু

লোকসভা নির্বাচনে বিজেপির বিজয় এবং নরেন্দ্র মোদির সামনে আরও একবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসা উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

Read More

চাঁপাইনবাবগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘রিলায়েন্স এন্টারপ্রাইজ’।

Read More

মূলধনি যন্ত্রে শুল্ক বসছে কমছে ২৮২ পণ্যে

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আসন্ন বাজেটে ২৮২টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার বা হ্রাস, সম্পূরক শুল্ক (এসডি) ও সংরক্ষণমূলক শুল্ক (আরডি) কমানো হচ্ছে।

Read More

ব্যাংকের শাখা নিরাপত্তার নির্দেশনা মানছে না অনেক ব্যাংক

ব্যাংকগুলোর শাখার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা মানছে না অনেক ব্যাংক। ফলে ব্যাংকের লকার থেকে গায়েব হয়ে যাচ্ছে সোনা। ডাকাতি করে লুট করা হচ্ছে ব্যাংকের অর্থ। এমন পরিস্থিতিতে ব্যাংকের শাখায় সিসিটিভি সার্বক্ষণিক সচল ও নিরাপত্তার জন্য পর্যাপ্ত সশস্ত্র প্রহরী রাখতে ফের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Read More

মধ্যবিত্তের জন্য হচ্ছে টিসিবির স্থায়ী দোকান: প্রতিমন্ত্রী

আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেসব স্থায়ী দোকানে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Read More

ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারা পাবে ২০ শতাংশ লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

Read More

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও নিযুক্ত হলেন কাজী মনিরুল ইসলাম

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে কাজী মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নেতৃত্ব গ্রহণের আগে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডে ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Read More

বাজারে মিলছে দেশে তৈরি ওয়ানপ্লাস স্মার্টফোন

বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি ডিভাইসটি এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। দেশের যেকোনো ওয়ানপ্লাস স্টোর অথবা অনলাইন প্লাটফর্ম থেকে স্মার্টফোনটি ক্রয় করা যাচ্ছে।

Read More

ভ্যাট আদায়ে সোনার দোকানে ইএফডি বসানোর সুপারিশ

নিবন্ধিত সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন।

Read More