এ বছর বিয়েটা করে ফেলা উচিত : সাফা কবির
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বিদায়ী বছরে নানান কাজে ছিলেন আলোচনায়। পুরোনো বছরের মতো ধারাবাহিকতা ধরে রেখে নতুন বছরটা নতুন প্রত্যয়ে কাজ শুরু করতে চান অভিনেত্রী। জানালেন, এবার গল্প প্রধান কাজই বেশি করবেন। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও।