শাহরুখের ছেলে বলেই সর্বক্ষণ প্রেশারে থাকেন আরিয়ান : আশিশ
সুপারস্টারদের সন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম, যশ, খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতেও সেই চর্চা নতুন নয়, সেই প্রেক্ষিতেই শাহরুখপুত্র আরিয়ান খানও কি সর্বক্ষণ চাপের মধ্যে থাকেন? সম্প্রতি এক পডকাস্টে সেদিকেই ইঙ্গিত করেছেন আশিশ চাঁচলানি।