১৯ বছর আগের ছবির পোস্টার শেয়ার করে অভয় দেওলের এ কেমন আক্ষেপ!
নিজের প্রথম ছবি মুক্তির ১৯ বছর পূর্ণ হওয়ার আনন্দে একটি পোস্ট শেয়ার করেছেন অভয় দেওল। ২০০৫ সালের এই ছবিটি দিয়েই বিখ্যাত পরিচালক ইমতিয়াজ আলী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়া এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী আইশা টাকিয়া।