২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা চার ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে।