পৃথিবীতে ২য় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাত ঘটেছে ২০২৩ সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গত ৭৭ বছরের মধ্যে পৃথিবীজুড়ে সবচেয়ে বেশি সংঘাত ঘটেছে ২০২৩ সালে। নরওয়েভিত্তিক শান্তি ও সংঘর্ষ বিষয়ক গবেষণা সংস্থা দ্য পিস রিসার্চ ইনস্টিটিউট অব অসলোর (পিআরআইও) সাম্প্রতিক গবেষণায় জানা গেছে এই তথ্য।