উপহারবাক্সে গ্রেনেড, বিস্ফোরণে ছেলেসহ নিহত ইউক্রেনীয় কমান্ডার
জন্মদিনের উপহারবাক্সে পাঠানো গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন ইউক্রেনের সেনা বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা এবং বাহিনীর অন্যতম একজন কমান্ডার ও তার শিশুপুত্র। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল জালুঝনি।