রাতের আঁধারে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি ভবনে আঘাত হানে। এর ফলে শহরের বিশাল এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।