শাহজালাল হবে বিমান যোগাযোগের আন্তর্জাতিক হাব : প্রধানমন্ত্রী
ঢাকাকেন্দ্রিক বিমান যোগাযোগের নির্ভরশীলতা কমাতে এক জেলা থেকে আরেক জেলায় বিমান যোগাযোগ করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেন, হযরত শাহজালাল বিমানবন্দর হবে বিমান যোগাযোগের আন্তর্জাতিক হাব।