চাল নিয়ে দুশ্চিন্তা নেই
ভারতসহ বিভিন্ন দেশ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই। গত মৌসুমে বোরো এবং আমন ফলন ভালো হওয়ার পাশাপাশি আগেভাগে আমদানির কারণে দেশের খাদ্য পরিস্থিতি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। বিশ্ববাজারে চালের দাম বাড়লেও দেশের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারে পর্যাপ্ত চাল রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত কোনো চিন্তা নেই।