• 04 Feb, 2026

জাতীয়

নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে দুই বার্তা দিতে পারে ভারত

নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে দুই বার্তা দিতে পারে ভারত

আগামী মাসে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জি২০ সম্মেলনে যোগ দেবেন। এ সফরের সময় তাঁকে দুটি স্পষ্ট বার্তা দিতে পারে ভারত। প্রথমত, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে সব চীন ও ইসলামপন্থি নেতাদের বাদ দিয়ে অসাম্প্রদায়িক এবং জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। এ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐকমত্য হয়েছে।

দেশে খুনিদের রাজত্ব আর চলবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। তিনি গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।

Read More

এমটিএফই অ্যাপে প্রতারণার শিকার নড়াইলের শত শত মানুষ

অনলাইন অ্যাপ এমটিএফই-এর মাধ্যমে নড়াইলের অসংখ্য মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রতারিত হয়েছেন শত শত মানুষ। তবে সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কিংবা এ নিয়ে তথ্য দিতে চাচ্ছেন না কেউ। ফলে ঠিক কতজনের কাছ থেকে, কী পরিমাণ অর্থ খোয়া গেছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না এই মূহুর্তে।

Read More

চীনের প্রেসিডেন্টকে আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা দিতে চান মোমেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা দিতে চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ ইচ্ছার কথা জানান মন্ত্রী।

Read More

সেদিন যে বেঁচে গেলাম সেটাই বিস্ময় : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্জেস গ্রেনেড যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা ব্যবহার হলো আওয়ামী লীগের ওপর। সেটা ব্যবহার হলো যখন আমরা মানুষের নিরাপত্তার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি। একটা-দুইটা না, ১৩টা গ্রেনেড। আর কত যে তাদের হাতে ছিল কে জানে! সেদিন বেঁচে গেলাম সেটাই অবাক বিস্ময়।

Read More

পরীক্ষামূলক চলল রেল ট্র্যাক কার

পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে রাজধানীর গেণ্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত গতকাল সকালে পরীক্ষামূলক রেল ট্র্যাক চলাচল করে ।

Read More

ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে নিবন্ধন

ডিজিটাল মাধ্যম অনলাইনে নাম নিবন্ধন করার সুযোগে সর্বজনীন পেনশন কর্মসূচিতে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে গ্রাহক। মাত্র দুইদিনে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পেনশন কর্মসূচিতে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৯৫০ জন গ্রাহক। আর এসব গ্রাহকের কাছ থেকে পেনশন ফান্ডে জমা হয়েছে এক কোটি ৫০ লাখ টাকার বেশি।

Read More

সবসময়ই বাংলাদেশের পাশে আছে ভারত

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের হস্তান্তরের জন্য আশ্রয়দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ মানবাধিকারের কথা বলছে, তারাই খুনিদের আশ্রয় দিয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত কিছু খুনি বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে।

Read More

সরকারি চাকরিজীবীরা আসছে বিমার আওতায়

সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে উন্নত বিশ্বের পর্যায়ে নিতে জীবন বিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Read More

উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও সুযোগ দেওয়া উচিত শেখ হাসিনাকে

রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য অ্যানড্রু গারবারিনো শুক্রবার নিউইয়র্কে বলেছেন, ‘বাংলাদেশে ১৪ বছর ধরে যে উন্নয়ন ঘটেছে সেই ধারা অব্যাহত রাখতেই শেখ হাসিনাকে আবারও সুযোগ দেওয়া উচিত।’

Read More

দক্ষ প্রশাসক-রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে বঙ্গবন্ধুর অবদান অসামান্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসা অবিসংবাদিত ক্ষণজন্মা নেতা। সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষণ তিনি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছেন। দক্ষ প্রশাসক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে তাঁর অবদান অসামান্য।

Read More

নড়াইলে সংখ্যালঘু হিন্দু হত্যার প্রতিবাদে রাস্তা নামা ও ভোটপ্রদানে বিরত থাকার হুশিয়ারী ঐক্য পরিষদের!

‘নড়াইলে একদিন আগে-পরে দুই দু’টি সংখ্যালঘু হিন্দু হত্যায় স্থানীয় প্রশাসন, ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নির্বাচনী এলাকার সাংসদদ্বয়ের দায়িত্ব অবহেলার অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঐক্য পরিষদ দু’টি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনে সপর্দ্দ না করলে এর প্রতিবাদে সারা দেশে রাস্তা নামার হুশিয়ারী দিয়েছে ঐক্য পরিষদ।’

Read More