• 04 Feb, 2026

জাতীয়

মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করতে আ.লীগই সংগ্রাম করেছে

মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করতে আ.লীগই সংগ্রাম করেছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে এদেশে সামরিক শাসন জারি হয়েছিল। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে।

মানসিক শক্তি না থাকলে বইয়ের পেশায় থাকা যায় না -মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, পেটের ক্ষুধা নিয়ে অন্য পেশায় যুক্ত না হয়ে আপনারা বইয়ের পেশায় যুক্ত থেকেছেন। এটি কিন্তু মানসিক শক্তি না থাকলে করতে পারতেন না।

Read More

ডেঙ্গুতে মৃত্যু তিনশ ছাড়াল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪২৬ জন। একইসঙ্গে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু তিনশ ছাড়িয়ে গেছে।

Read More

শেখ কামালের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।

Read More

শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, একজন তারুণ্যের রোল মডেল।

Read More

শেখ কামালের জন্মবার্ষিকীতে ১০ ক্রীড়া ব্যক্তিত্বের হাতে মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ৮টি বিভাগে দুটি প্রতিষ্ঠানের হাতে মর্যাদাপূর্ণ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ তুলে দিয়েছেন।

Read More

পান্না কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন রোববার

সাবেক সংসদ সদস্য ও বরেণ্য লেখক এবং গবেষক শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

Read More

নতুন দিগন্তে পৌঁছবে দেশ

সেপ্টেম্বর-অক্টোবর থেকেই ঘুচে যাচ্ছে ঢাকা নগরবাসীর যাতায়াতের ভোগান্তি। কেউ মেট্রোরেলে উত্তরা থেকে ২০ মিনিটে যাবেন মতিঝিল। কেউ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দশ মিনিটে আসবেন ফার্মগেট থেকে এয়ারপোর্ট। আবার গাজীপুর থেকে বিআরটি-দিয়ে আধা ঘণ্টায় এয়ারপোর্টে যাতায়াত। স্বস্তি পাবেন আকাশপথের যাত্রীরাও। বিমানবন্দরে গিয়ে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। নির্দিষ্ট সময়েই ফ্লাইট ছেড়ে যাবে থার্ড টার্মিনাল থেকে।

Read More

অবশেষে পদোন্নতি পাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতির জটিলতা কাটছে। এখন থেকে নিয়মিতই প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন সহকারী শিক্ষকরা। পদোন্নতির প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথম দফাতেই সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন জেলার ২০১ জন শিক্ষক। এই প্রক্রিয়া চলমান থাকবে বলে সূত্র জানিয়েছে।

Read More

১২ দিনের কাজ হবে ৪৮ ঘণ্টায় বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা

কক্সবাজার জেলার মহেশখালীতে নির্মাণ হচ্ছে ইনস্টলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। এটি জ্বালানি খাতে সরকারের সবচেয়ে বড় এবং যুগান্তকারী মেগা প্রকল্প। এর মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের আমদানি-নির্ভর জ্বালানি তেল খালাসে। সময় ও খরচ অবিশ্বাস্যরকম কমে আসবে। গভীর সমুদ্র থেকে তেল পাইপলাইনের মাধ্যমেই ১১০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে

Read More

ওষুধ রপ্তানি ১৩১ দেশে

বাংলাদেশের ওষুধ রপ্তানির বাজার বড় হচ্ছে। রপ্তানি বৈচিত্র্যময় করার মাধ্যমে বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার ১৩১টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারকরা শুধু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই নয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও রপ্তানি করেছেন।

Read More

জাহাজ নির্মাণ খাতে নেদারল্যান্ডসকে জমি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসকে দেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে জমি দেওয়ার প্রস্তাব করেছেন। আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বিদায়ী সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনি (নেদারল্যান্ডস) যদি চান, তবে আমরা আপনাকে (বাংলাদেশে) ড্রাইডকের জন্য জায়গা দিতে পারি।’

Read More