রমজানে বিদ্যুতের চাহিদা মেটাতে ৪ কার্গো এলএনজি আমদানি হচ্ছে
রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করির খান।