সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা-ঋতুপর্ণাদের দলকে আগামী ২ নভেম্বর সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হবে।