শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো ৩ মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো তিনটি হত্যা মামলা হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে। তিনটির মধ্যে দুটি মামলা থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।