• 22 Mar, 2026

জেলার খবর

নড়াইলে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে “সততার সংঘ” এর শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

শিল্পী সুলতানের জন্মশতাধিক্যে শ্রদ্ধা

নড়াইলের মাছিমদিয়ার ছোট্ট গ্রাম থেকে বিশ্বমঞ্চে—চিত্রা নদীর তীরে জন্ম নেওয়া এস এম সুলতান আজও শিল্পপ্রেমীদের হৃদয়ে এক অম্লান নাম। জীবনের প্রতিটি আঁচড়ে তিনি ফুটিয়ে তুলেছেন মাটি ও মানুষের অদম্য শক্তি, শ্রম ও সৌন্দর্য। আজ, ১০ আগস্ট, তার ১০১তম জন্মবার্ষিকীতে নড়াইলে নানা কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে এই অনন্য শিল্পস্রষ্টাকে।

Read More

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত বলে উল্লেখ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Read More

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা, পৌরপয়েন্টস্থ পপুলার ইলেকট্রনিকস এর পরিচালক, জগন্নাথপুর যুব ফোরাম এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৬ জুলাই সৌদি আরব গমন করেন ৩১ শে জুলাই দেশে ফিরেন।

Read More

সিজুর মৃত্যু ঘিরে উত্তাল গাইবান্ধা, স্বজনদের দাবি পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাতের ঘটনায় পুকুরে ডুবে মারা যাওয়া যুবক সিজু মিয়ার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাইবান্ধা। নিহতের পরিবারের দাবি, সিজুর মৃত্যু স্বাভাবিক নয়, বরং এটি পরিকল্পিত ‘হত্যা’।

Read More

নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক পার্বতীপুরে উদ্ধার, মূল হোতা পলাতক

রুকুনুজ্জামান, পার্বতীপুর: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া একটি ট্রাক পার্বতীপুরে কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ড্রাইভার সোহাগ (৩৩) ও চোর চক্রের সদস্য ফেরদৌস (৩২)। তবে চোরাই ট্রাক ক্রয়ের মূল হোতা ভাংড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Read More

“বৈশ্বিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে”—রূপান্তরের বার্ষিক সভায় বক্তারা

বৈশ্বিক ও জাতীয় পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নতুন কৌশলে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অনস্বীকার্য—আর এসব অর্জন টিকিয়ে রাখতে রূপান্তরের মতো সংগঠনগুলোকে হতে হবে আরও গতিশীল ও কৌশলী।

Read More

ঘটনার দিনই মেয়ের মুখের অংশ দেখে চিনতে পেরেছিলেন বাবা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার তিনদিন পর রাইসা মনি (৯) এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে মৃতদেহটি দেখে বাবা সনাক্ত করেছিলেন রাইসাকে। সেদিন ডিএনএ পরীক্ষা ছাড়া রাইসার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি।

Read More

নোয়াখালীতে এনসিপির পদযাত্রা মঙ্গলবার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই বিপ্লব পদযাত্রা’ আগামী মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করেছে জেলা ও উপজেলা কমিটি। তবে কর্মসূচি সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিভিন্ন দলের স্থানীয় কিছু নেতাকর্মী।

Read More

ঋষি পল্লীর প্রদীপের জীবন বাঁচাতে শেষ আশা আপনিই!

"একজন বাবা, যিনি নিজের হাত দিয়ে সেলাই করতেন হাজারো ছেঁড়া জুতা—আজ নিজেই ভেঙে পড়েছেন হৃদয়ের অসুস্থতায়। যে মানুষটি সারা জীবন অন্যের পাশে দাঁড়িয়েছেন নীরবে, আজ তিনিই হাত বাড়িয়েছেন আপনাদের দিকে। প্রদীপ বিশ্বাসের জীবন এখন আটকে আছে কয়েক লাখ টাকার চিকিৎসা ব্যয়ে। চলুন, একজন মানুষের প্রাণ বাঁচাতে আমরা একসাথে হই।"

Read More

নড়াইলে আধিপত্য বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১৫, উত্তপ্ত গন্ধর্ব্যখালী

নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

Read More

চরিত্র বদলায়নি, কেবল চেহারা! - আবু সাঈদ দিবসের বক্তারা

"চরিত্র বদলায়নি, কেবল চেহারা!"—আবু সাঈদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এভাবেই মন্তব্য করেন বক্তারা। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টালেও প্রশাসনিক ও নৈতিক সংস্কৃতি এখনও অনেকাংশে অপরিবর্তিত রয়ে গেছে। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করে তারা নতুন প্রজন্মকে দায়িত্বশীল, সৎ ও প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানান।

Read More