প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এ দেশের ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই।