অবন্তিকার আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠী রিমান্ডে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় মামলায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।