সুলতানপুর এখন বাল্যবিয়ে রোধে মডেল গ্রাম
কাক ডাকা ভোর হতে সবুজখেতে ছোটে কৃষাণ-কৃষাণীরা। সকালে বইখাতা নিয়ে বের হয় শিশুরা। মসজিদ আর মক্তব থেকে ভেসে আসে কোরআনের সুর। আর স্কুলে স্কুলে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীত ও উন্নত বাংলাদেশ গড়ার শপথ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের মেঠোপথ নানান বয়সী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।