• 06 Apr, 2026

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

মহারাষ্ট্রে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে শনিবার মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে।

২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা চার ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে।

Read More

যুক্তরাষ্ট্রে ৩ দিনে গ্রেপ্তার ৫ শতাধিক অবৈধ অভিবাসী

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার থেকে বৃহস্পতিবার— তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে এবং গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

Read More

ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের

ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী মাসে (ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন। বৈঠক আয়োজনের আলোচনার বিষয়ে জানেন, ভারতীয় এমন দু’টি সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

Read More

আগুনের গুজবে যাত্রীদের ঝাঁপ, পিষে গেল অন্য ট্রেন, হতাহত বহু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেনে আগুনের গুজবে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়া যাত্রীদের পিষে গেছে অন্য একটি ট্রেন। এতে ঘটনাস্থলেই অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের পাচোরো এলাকায় মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

Read More

জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করতে পারবেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা আর না রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে কেউ জন্মগ্রহণ করলেই তিনি স্বয়ংস্ক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পেয়ে যান। সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টিতে ফোকাস করা হয়েছে। যদিও এর বিস্তারিত এখনও পরিষ্কার জানা যায়নি।

Read More

ভারত থেকে ফেরার পথে গঙ্গায় ডুবল ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া এলাকার মাঝগঙ্গায় ছাইবোঝাই বাংলাদেশি একটি কার্গো জাহাজডুবির ঘটনার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়েছে, রাজ্যের ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় বাংলাদেশি কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি ডুবে গেছে।

Read More

ভারতে কুম্ভ মেলায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুন

ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৮টি তাঁবু পুড়ে ভস্মিভূত হয়েছে। অবশ্য এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

Read More

ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা

ইরানে গুলি করে সুপ্রিমকোর্টের দুই বিচারককে হত্যা করা হয়েছে। তারা দুজনই জ্যেষ্ঠ বিচারক ছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের কাছে এ ঘটনা ঘটে।

Read More

ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মাথায় স্কার্ফ পরিয়ে দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) আবুধাবিতে ‘ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে’ যোগ দেন এ দুই বিশ্বনেতা। সেখানেই মেলোনিকে স্কার্ফটি উপহার দেন তিনি। সঙ্গে তার মাথায় এটি পরিয়ে দেন রামা।

Read More

‘যেন বোমা হামলা হয়েছে’, দাবানল নিয়ে বললেন বাইডেন

ভয়াবহ দাবানলে গত পাঁচদিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এখন পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে অভিহিত করে বলেছেন এখানে যেন বোমা ফেলা হয়েছে।

Read More