ফারাক্কা ব্যারেজ নিয়ে ভারত সরকারের কঠোর সমালোচনা মমতার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে ফের দেশটির কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ফারাক্কা ব্যারেজ ড্রেজিং না করা নিয়েও সরকারের সমালোচনা করেছেন তিনি।