ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে আদালতের বড় সিদ্ধান্ত
যুক্তরাজ্যের আপিল কোর্ট আশ্রয়প্রার্থীদের লন্ডনের কাছের এপিং এলাকায় একটি হোটেলে রাখার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছেন। সরকার যুক্তি দিয়ে বলেছিল, এ ধরনের সিদ্ধান্ত দেশের আশ্রয়প্রার্থীদের আবাসনের সক্ষমতায় ‘গুরুতর’ প্রভাব ফেলবে এবং নতুন বিক্ষোভকে উসকে দিতে পারে।