ট্রেন চলাচল স্বাভাবিক, আতঙ্কে যাত্রীরা
সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে ট্রেনগুলো যথা সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে গত রাতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর ফলে যাত্রীর সংখ্যা কিছুটা কম দেখা গেছে ঢাকা রেলওয়ে স্টেশনে।