কখনোই পরাজিত শক্তির হাতে দেশ তুলে দেব না
যারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জ্বালাও-পোড়াও করে, রেললাইন তুলে ফেলে মানুষ হত্যা করে, তারা একাত্তরের পরাজিত শক্তির দালাল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা কখনোই পরাজিত শক্তির হাতে দেশ তুলে দেব না।’