সারাদেশে বৈধ প্রার্থী ১৯৮৫ জন, অবৈধ ৭৩১ : ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জনেরই মনোনয়ন বাতিল হয়েছে। বাকি ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ আছে, বৈধর তালিকায় টিকে গেছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস।
Read Moreদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করার ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা। এর আগে, গত ১৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান।
Read Moreদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনা পরিপালনের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ ওসিকে বদলি করা হচ্ছে। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
Read Moreআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
Read Moreদ্বাদশ সংসদ নির্বাচনে কতগুলো দল অংশ নিয়েছে তা নিয়ে তিন দিনে তিন রকম তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী নির্বাচনে আসা দলের সংখ্যা ২৯।
Read Moreআজ ২ ডিসেম্বর। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি। ২৬ বছর আগে বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএস) মধ্যে দীর্ঘ দু’যুগের বেশি সময় ধরে সশস্ত্র আন্দোলন চলার পর ঐতিহাসিক এ চুক্তি সম্পাদিত হয়।
Read Moreগভীর সমুদ্র থেকে তেলবাহী মাদার ভেসেল থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল খালাসের প্রক্রিয়া চালু হয়েছে। সৌদি আরব থেকে আমদানি করা প্রায় ৮২ হাজার মেট্রিক টন তেলবাহী জাহাজ থেকে পাম্পে করে ইন্সটলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে ভাসমান জেটির মাধ্যমে তেল মহেশখালীতে স্থাপিত ট্যাংক ফার্ম এলাকার ট্যাংকে স্টোরেজ করা হচ্ছে।
Read Moreবিশ্ব ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি একটি বিরল ঘটনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের অর্থায়নের আহ্বানও জানিয়েছেন তিনি।
Read Moreজলবায়ুবিষয়ক কার্যক্রমে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।
Read More