মা ও দুই ভাইকে হারিয়ে অথৈ সাগরে তারা
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই ভাইকে হারিয়ে যেন অকূল পাথারে পড়েছে বেঁচে থাকা ভাই-বোন। দারিদ্র্যতা এবং শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে এখন অভিভাবকহীন হয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে ১০ বছর বয়সী সায়েম ও ১৮ বছরের সুবর্ণা।