‘নির্বাচনী প্রশিক্ষকদের’ ট্রেনিং শুরু হচ্ছে সেপ্টেম্বরে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘নির্বাচনী প্রশিক্ষকদের’ ট্রেনিং শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাস থেকে প্রায় তিন হাজার জনকে প্রশিক্ষণ দেবে ইসির আওতাধীন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)।