গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখাচ্ছে বিদেশিরা
উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) সংশোধন করায় গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানি আগ্রহ দেখাচ্ছে। ইতোমধ্যে অনেক কোম্পানি মৌখিকভাবে তাদের আগ্রহের কথা জানিয়েছে। মার্কিন একটি কোম্পানি লিখিতভাবে তাদের আগ্রহের কথা জানিয়েছে। শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। আগামী ৭-৮ বছরের মধ্যে সমুদ্র থেকে গ্যাস পাওয়া যাবে।