বারইপাড়া সেতু নির্মাণ ৭ বছরেও শেষ হয়নি
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ওপর বারইপাড়া সেতুর নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। আড়াই বছরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বার বার মেয়াদ বাড়িয়ে সাত বছরেও কাজ শেষ হয়নি। নির্মাণ কাজ শেষের দিকে এসে সেতুর নকশায় ত্রুটি থাকায় নির্মাণ ব্যয়ও বেড়েছে তিনগুণ।