জনবল সংকটে খুঁড়িয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা
দেশের বৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রায় তিন হাজার পদের বিপরীতে বর্তমান জনবল সাড়ে আট শ। একটি ট্রেনের চলাচলের জন্য যা যা অবকাঠামো দরকার তার পুরোটাই মেরামত হয় এই রেলওয়ে কারখানায়। শত বছরের পুরাতন এই কারখানাটি এখন জনবল সংকটে খুঁড়িয়ে চলছে।