রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) ষষ্ঠ চালান রূপপুরে পৌঁছেছে। শুক্রবার (৩ নভেম্বর ) সকাল ৮টা ৩৫ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে।