পুরো দেশটাই যেন অগ্নিঝুঁকিতে : জিএম কাদের
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রমাণ হয়েছে— অগ্নিনির্বাপণে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল। প্রতি বছর শতশত মানুষের প্রাণ যাচ্ছে ভয়াবহ আগুনে। পুরো দেশটাই যেন অগ্নিঝুঁকিতে। অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়।