নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি গঠনে অছাত্র ও বিতর্কিতদের দৌড়ঝাঁপ, নেতৃত্বে ত্যাগীরা কোণঠাসা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় বিবাহিত, অছাত্র ও বিতর্কিত প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং তৎপরতা নিয়ে সংগঠনের অভ্যন্তরে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এতে কোণঠাসা হয়ে পড়েছেন ত্যাগী ও দীর্ঘদিনের ছাত্র রাজনীতিতে যুক্ত কর্মীরা।