দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো সম্ভব, কী বলছেন কোচ সোহেল?
পাকিস্তান সফরের আগে ৪৫ দিনের বাংলা টাইগার্স ক্যাম্পের সুফল খুব ভালোভাবেই চোখে পড়েছিল। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজটা বাংলাদেশ মাথা উঁচু রেখেই শেষ করে। সেই সিরিজ জয়ের ক্ষেত্রে অনেকটা কৃতিত্ব পাবেন দেশী কোচ সোহেল ইসলাম। বাংলা টাইগার্স ক্যাম্পে কোচ হিসেবে ছিলেন তিনিও।