৩৪ বল ব্যাট করেই জিতল অস্ট্রেলিয়া
ম্যাচটা শেষ করতে অস্ট্রেলিয়া মোটেই সময় নেয়নি। ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে হারাতে তারা খেলেছে মোটে ৩৪ বল। ৫ ওভার ৪ বলেই নামিবিয়ার দেয়া ৭৩ রানের টার্গেটে চলে যায় অজিরা। ৯ উইকেট হাতে রেখে জিতেছে ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। এই জয়ের পর স্কটল্যান্ডকে টপকে গ্রুপে সবার ওপরে উঠে এসেছে মিচেল মার্শের দল। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট পর্ব।