সাকিবের অভাব টের পাবে বাংলাদেশ : সাউদি
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। তাদের ছাড়া ঘরের মাঠের এই সিরিজে বড় চ্যালেঞ্জে পড়েছে দল, এমনটা গতকাল বলেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার প্রতিপক্ষ দলের অধিনায়ক টিম সাউদিও জানালেন, সাকিবের অভাব নিশ্চয়ই বোধ করবে বাংলাদেশ।