পদ্মফুলে সৌন্দর্য, ঘেরে সর্বনাশ—তবু স্বপ্ন ছাড়েননি তিন উদ্যোক্তা

বাংলার প্রবাদ—“কারোর পৌষ মাস, কারো সর্বনাশ”—নড়াইলের এক বিশাল মাছের ঘের যেন তারই জীবন্ত উদাহরণ। যেখানে পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীদের ভিড়, সেখানেই ঘেরমালিকদের চোখে ঘুম নেই ক্ষতির দুশ্চিন্তায়। ৫০-৬০ লক্ষ টাকার বিনিয়োগ, অথচ লাভের বদলে বাড়ছে লোকসানের হিসাব। তবুও হার মানেননি তিন উদ্যোক্তা—স্বপ্ন দেখছেন আগামী দিনের।