নাশকতার অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) মামলা দায়ের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করে র্যাব-১।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বলেন, মামলা দায়ের পর গ্রেপ্তার ৯ জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাব-১ এর যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।