শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এই মানববন্ধন ও বিক্ষোভ করে।
নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ওশানের সম্পাদক আলমগীর সিদ্দীকী, সাপ্তাহিক নড়াইলকন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, বাংলানিউজটুয়েন্টিফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক তুষার প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।