বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনে মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পীকার মো. শামছুল হক টুকু এমপি, চীপ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপিসহ অন্যান্য হুইপ মহোদয়গণ।
এই জাতীয় সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টার সংস্কারোত্তর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম শামছুম আলম।