জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুর জামান আমলের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ঢাকা মহানগর শ্রমিকদলের আহবায়ক সুমন ভূঁইয়া।
সমাবেশ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন।
কর্মী সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, শ্রমিক দলের নেতা আব্দুর রশিদ, আবুল কাসেম প্রমুখ।
সমাবেশে জেলার ৩টি পৌরসভা, সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিকদলের নেতাকর্মী যোগ দেন।