• 04 Feb, 2026

১১ বছর পর ফিরে এলো নড়াইলে 'স্বাবলম্বী'র পুষ্টি সচেতনতা কর্মসূচির স্মৃতি

১১ বছর পর ফিরে এলো নড়াইলে 'স্বাবলম্বী'র পুষ্টি সচেতনতা কর্মসূচির স্মৃতি

"১১ বছর পর আবার ফিরলো সেই শনিবার, সেই প্রাণের মেলা। ২০১৪ সালের ২৬ এপ্রিলের সেই অবিস্মরণীয় দিনে নড়াইলে অনুষ্ঠিত হয়েছিলো শিশু-কিশোরদের নিয়ে পুষ্টি সচেতনতার আনন্দঘন আয়োজন। আজও সেই স্মৃতি উজ্জ্বল!"

১১ বছর আগে, ২০১৪ সালের ২৬ এপ্রিল শনিবার, নড়াইলে ‘স্বাবলম্বী’ নামে একটি বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘গ্লোবাল ডে অফ এ্যাকশন অন নিউট্রিশন’ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী।

03-19.jpgপ্রথম ধাপে, ২৪ ও ২৫ এপ্রিল বিদ্যালয়ের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে “আমরা সবাই পুষ্টিকর ফলমুল-শাকসবজির বাগান আমাদের ঘরে করতে পারি” বিষয়ের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয় পুষ্টি সচেতনতাবিষয়ক কুইজ প্রতিযোগিতা।

01-31.jpgকুইজ প্রতিযোগিতায় মেসবাউদ্দিন (রোল-০৩) প্রথম, নাফিছা খান আশা (রোল-৪০) দ্বিতীয় এবং প্রিয়া খানম (রোল-২০) তৃতীয় স্থান লাভ করে। লটারি ভিত্তিক পুরস্কারে শতাব্দী মৈত্র পূজা, চয়ন মন্ডল ও তাসীন নেওয়াজ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

এই স্মরণীয় দিনের ছবি — শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, গ্যালারির হাসিমুখ এবং পুরস্কার বিতরণের মুহূর্ত — আজ আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজেদের সেই ছোটবেলার ছবি দেখে আবেগে ভাসছেন। কেউ কেউ হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করে দোয়া করছেন।

ছবি দেখতে ও নিজেদের স্মৃতিচারণ করতে আপনিও ভিজিট করুন: https://www.narailkantho.com/