• 17 Apr, 2026

বৈশাখে চন্দ্রনীলা - সবুজ সুলতান (শাওন)

বৈশাখে চন্দ্রনীলা - সবুজ সুলতান (শাওন)

বৈশাখের নতুন রোদ, নতুন হাওয়া আর নতুন স্বপ্নের আবেশে আজ প্রকাশিত হলো কবির হৃদয়ছোঁয়া এই কবিতা। বাংলা নববর্ষের আনন্দ, আশা ও অনুভূতির রঙে রাঙানো এই লেখাটি পাঠকের মনে ছড়িয়ে দেবে এক নতুন অনুভব।

বৈশাখের প্রথম দিনে
নীলা যদি আসে,
আমি কিন্তু শোভাযাত্রায়
হাঁটবো তাঁরই পাশে।

লাল পেড়েরে,সাদা শাড়ি,
জড়ায় যদি অঙ্গে,
সারাবেলায় আমি সেদিন
ঘুরবো নীলার সঙ্গে।

নাগরদোলায় চড়বো দুজন
বসবো পাশাপাশি,
কথায় কথায় বলবো তাঁরে
কত ভালোবাসি।

আলতা পায়ে নীলা যদি
দাঁড়ায় বাঁধা ঘাটে,
সন্ধ্যাবেলায়য় কিনবো চুড়ি
রূগঞ্জের হাঁটে।

সাজ বাতাসা কিনে দেবো
নীলা যদি চায়,
আরো দেবো ছানার মুড়কি
মেলায় যদি পাই।

হঠাৎ যদি মেঘলা আকাশ
ঝড়ো হাওয়া ছাড়ে,
তুমি আমি ফিরবো বাড়ি
নীল রিক্সায় চড়ে।