ইশতেহারে অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাত আধুনিকায়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় রায়পুরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, স্থায়ী বাঁধ ও জিও-ব্যাগ স্থাপনের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ, যুবকদের কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের উন্নত বীজ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
এ ছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু ও তরুণদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন তিনি।
সাংবাদিক সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া বলেন, লক্ষ্মীপুর–২ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতজন নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং ছাত্রদলে যোগদান করেন।