আলোচিত ও তারকা সাংবাদিক এস এম ফয়েজ-এর জন্মদিন আজ: তরুণ প্রজন্মের অনুপ্রেরণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : টেলিভিশন সাংবাদিকতার পরিচিত মুখ, সময়ের সাহসী কলম সৈনিক এবং তরুণ প্রজন্মের আইকন সাংবাদিক এস এম ফয়েজ-এর জন্মদিন আজ। নোয়াখালীর এই কৃতি সন্তান নিজের মেধা, দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে সংবাদমাধ্যমে এক উজ্জ্বল অবস্থান তৈরি করেছেন।