দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি। এর পর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে তিনি উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।