নিজস্ব প্রতিনিধি: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মো.ওয়াসিমুল ইসলামকে দেখতে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গতকাল দেখতে গিয়েছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু ও কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহ আলম শাহিন ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার কিছু আগে তারা হাসপাতালে যান।
বেশ কিছু দিন ধরে ওয়াসিমুল ইসলাম রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখন একটু ভালো বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলু।সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শনিবার ছুটি দিতে পারে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ন্যায় চাই, সত্য চাই, বাঁচতে চাই—মানবিক সহযোগিতা চাই”—এই আকুতি জানিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা এলাকার ভুক্তভোগী সালমা বেগমের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নতুন বাংলা সাধারণ জনতার জোটের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন ফাইটন।
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি নিম্ন আয়ের কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।