সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল
সড়ক ও মহাসড়কের উভয়পাশে গড়ে উঠেছে অস্থায়ী হাট-বাজার, দোকানপাট এবং নানাধরনের অবৈধ স্থাপনা। ফলে প্রতিদিন বাড়ছে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ।
টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু এক বিবৃতিতে বলেন দেশে ইন্টারনেট বা মিনিট নিয়ে অস্বস্তি, অভিযোগ এখনো বহাল। ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে ইন্টারনেট সেবার মান সেভাবে বাড়ছে না। বড় শহরগুলোর বাইরে পরিস্থিতি আরো নেতিবাচক।
উপকূল ও চরাঞ্চলের অনেক স্থানে ইন্টারনেট তো দূরের কথা, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রেও গ্রাহক ভোগান্তি দূর হয়নি।
বুলু আরো বলেন - দেশের সকল মুঠোফোন গ্রাহক, ইন্টারনেট ব্যবহারকারী কেন নিজের টাকা দিয়ে কেনা মিনিট বা এমবি আনলিমিটেড ব্যবহার করতে পারবে না। আমরা যদি মোবাইলে ২দিন কথা না বলি অথবা ৭ দিন ইন্টারনেট ব্যবহার না করি তাহলে আমাদের মিনিট বা এমবি যায় কোথায় ? দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৯ কোটির বেশি এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১২ কোটি । তাহলে বুঝেন এই লোকগুলো যদি মিনিট বা এমবি ১দিন বা ২ দিন ব্যবহার না করে তাহলে হাজার হাজার কোট টাকা মোবাইল কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে প্রতারণা করে নিয়ে নিচ্ছে অথচ কেউ কিছু বলছে না । এ খাতে রয়েছে অনেক সমস্যা এবং সম্ভাবনাও। বিটিআরসির সংশ্লিষ্ট ব্যক্তিরা একটু সচেতন হলেই এই কোম্পানিগুলোর প্রতারণা বন্ধ করতে পারে কিন্তু তারা কেউ কিছু করছে না যা আমাদেরকে হতাশ করেছে।
তিনি দেশের উন্নয়নের জন্য সব গ্রাহকের কাছে টেলিটকের সিম থাকতে হবে বাধ্যতামূলক এছাড়া টেলিটকের নেটওয়ার্ক ব্যবস্থা আরো ভালো করতে হবে যাতে মানুষ ভালোভাবে ব্যবহার করতে পারে তার ও দাবি জানান এবং পৃর্বের ন্যায় সর্বনিম্ন দশ টাকা রিচার্জ করার ব্যবস্থা কথা ও বলেন।
আমিনুল ইসলাম বুলু বলেন -মোবাইলে অব্যবহুত ডাটা /এমবি ফেরত না পাওয়ার ব্যাপারে কোন গ্রাহকের সাথে কি ষ্ট্যাম্পে চুক্তি করে নিয়েছে মোবাইল কোম্পানিগুলো যে প্যাকেজের আওতায় ডাটা/এমবি অব্যবহৃত থেকে যাবে, গ্রাহক যদি পরবর্তীতে সেই একই প্যাকেজ না কেনেন তাহলে অব্যবহৃত ডাটা/এমবি ফেরত দেয়া হবে না।
সড়ক ও মহাসড়কের উভয়পাশে গড়ে উঠেছে অস্থায়ী হাট-বাজার, দোকানপাট এবং নানাধরনের অবৈধ স্থাপনা। ফলে প্রতিদিন বাড়ছে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ।
স্টাফ রিপোর্টার: ন্যায় চাই, সত্য চাই, বাঁচতে চাই—মানবিক সহযোগিতা চাই”—এই আকুতি জানিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা এলাকার ভুক্তভোগী সালমা বেগমের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নতুন বাংলা সাধারণ জনতার জোটের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন ফাইটন।
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি নিম্ন আয়ের কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।