সড়ক দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল
সড়ক ও মহাসড়কের উভয়পাশে গড়ে উঠেছে অস্থায়ী হাট-বাজার, দোকানপাট এবং নানাধরনের অবৈধ স্থাপনা। ফলে প্রতিদিন বাড়ছে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ।
ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজাকে ঘিরে পদ্মার ইলিশের চাহিদা প্রতিবছরই তুঙ্গে থাকে। তবে ২০২৫ সালের পূজার আগে ইলিশ রপ্তানির অনুমতি এখনও অনিশ্চিত। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের কাছে ইলিশের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা।
দুর্গাপূজায় ইলিশের জোগানে ফের চিঠি দিল পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা
ভারতে দুর্গাপূজার সময়ে পদ্মার ইলিশ একটি কাঙ্ক্ষিত delicacy বা উপাদেয় খাবার। প্রতিবছর এই সময়ে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুরোধ আসে ভারতের দিক থেকে। ২০২৫ সালেও একই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
চিঠিটি ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এতে গত বছরের সফল ইলিশ রপ্তানির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি চলতি বছরের দুর্গাপূজার (সেপ্টেম্বর ২০২৫) আগে নতুন করে রপ্তানির অনুমতির অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “গত বছর আপনার সহায়তায় বাংলাদেশ থেকে ভারতে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে মাত্র ৫৭৭ মেট্রিক টন রপ্তানি করা সম্ভব হয়েছে।”
এই চিত্র গত কয়েক বছর ধরেই প্রায় একই রকম। ২০২৩ সালে অনুমোদন ছিল ৩,৯৫০ টন, কিন্তু বাস্তবে গেছে মাত্র ৫৮৭ টন। ২০২২ সালে অনুমোদিত ২,৯০০ টনের মধ্যে রপ্তানি হয়েছে ১,৩০০ টন। ২০২১ সালেও ৪,৬০০ টনের মধ্যে মাত্র ১,২০০ টন পৌঁছেছে ভারতের বাজারে।
এই অপূর্ণ রপ্তানির জন্য মূলত সীমিত সময়ের অনুমতির বিষয়টি দায়ী বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, ৩০-৪৫ দিনের সময়সীমায় এত বড় পরিমাণ রপ্তানি বাস্তবায়ন কঠিন। তারা চায়, এবার যেন সময়সীমাহীন রপ্তানির অনুমতি প্রদান করা হয়।
চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতেও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে আরও সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের আশা প্রকাশ করেছে সংগঠনটি।
সড়ক ও মহাসড়কের উভয়পাশে গড়ে উঠেছে অস্থায়ী হাট-বাজার, দোকানপাট এবং নানাধরনের অবৈধ স্থাপনা। ফলে প্রতিদিন বাড়ছে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ।
স্টাফ রিপোর্টার: ন্যায় চাই, সত্য চাই, বাঁচতে চাই—মানবিক সহযোগিতা চাই”—এই আকুতি জানিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা এলাকার ভুক্তভোগী সালমা বেগমের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নতুন বাংলা সাধারণ জনতার জোটের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন ফাইটন।
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি নিম্ন আয়ের কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।